৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় নদী থেকে বালু উত্তোলনে সরকারি খাসজমি ভরাটের মহোৎসব

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে এবার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে চলছে সরকারি খাসজমি ভরাটের মহোৎসব। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকার সুযোগে বেশ কদিন ধরে বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ইউপি চেয়ারম্যান জালাল আহমদের বাড়ির সামনে নদী থেকে বালু উত্তোলনে মহোৎসব চালাচ্ছেন স্থানীয় বশির আহমদ।
স্থানীয় লোকজন জানান, বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্থানীয় একটি চক্র নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে সরকারি খাসজমি ভরাটে নেমেছে। স্থানীয় সেলো মেশিন মালিক আবদুল কাদের এর ছেলে বশির আহমদ প্রায় দুইলাখ টাকার চুক্তিতে একই এলাকার ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর এলাকায় আবদুল খালেকের দখলে থাকা খাসজমি ভরাট করছেন।

এভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের কারনে বর্তমানে আশপাশ এলাকার বসতি ছড়ায় বিলীন হয়ে পড়ার উপক্রম হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ও গ্রামীণ সড়ক হুমকির মুখে পড়েছে।

অন্যদিকে অবৈধ বালু লুটেরা চক্রের অনৈতিক বাণিজ্যের কারনে বর্তমানে রাজস্ব দিয়ে সরকারিভাবে বালু উত্তোলনের অনুমতি পাওয়া ইজারাদাররা বৈধভাবে বালু বিক্রি করতে গিয়ে দরপতনের কারনে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।