২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় দোকানের জায়গা নিয়ে বিরোধ, দুপক্ষে সংঘর্ষের আশঙ্কা!

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌর শহরের হাসপাতাল সড়কের উত্তর পাশে দোকানের একখন্ড জায়গা দখল-বেদখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে যেকোন সময় বড় ধরণের সংর্ঘষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এদিকে দখলের এ ঘটনায় চকরিয়া থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জায়গার মালিক চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মখলেছুর রহমানে ছেলে আবুল কালাম।
জায়গার মালিক আবুল কালাম অভিযোগ করেছেন, হাসপাতাল সড়কের উত্তর পাশে তাদের মালিকানাধীন দোকানের জায়গা দখল করতে গত ১০ অক্টোবর রাতে হুমকি দেয় একই এলাকার মৃত ইছহাক সাওদাগরের ছেলে মুস্তফিজুর রহমান। এঘটনায় মুস্তফিজুর রহমানসহ ৪ জনকে আসামি করে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
আবুল কালাম আর জানান, ১৯৯৫ সনের ২৪জুন চিরিঙ্গা মৌজার ২৭৭৩ নং তার নামীয় এওয়াজ দলিল মূলে ৬০ কড়া ও নোটারী এফিডেভিট খরিদা মূলে ২০কড়াসহ ৮০ ক্রয় করা স্বত্ব দখলীয় জায়গায় শান্তিপুর্ণ ভাবে ভোগদখলে রয়েছে তার পরিবার। ইতোমধ্যে জায়গার বিপরীতে তার নামে বিএস ৪১৬, ৪১৭, ৪১৮ নং দাগে ১১৭ নং বিএস খতিয়ানও রয়েছে।
আবুল কালাম অভিযোগ করেছেন, বৃহস্পতিবার অভিযুক্তরা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে হাসপাতাল সড়কের উত্তর পাশের জায়গাটি দখল করে নির্মান কাজ করছে।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন, আবুল কালাম নামের একজন বাদি হয়ে দায়ের করা লিখিত অভিযোগটির তদন্ত চলছে। তবে বাদি আবুল কালাম ঘটনার ব্যাপারে আদালত থেকে যে কোন ধরণের অর্ডার আনতে পারলে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।