মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় দুই হাজার মোরগীসহ পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই, ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

 

চকরিয়ায় রাতের আঁধারে দুই হাজার মোরগীসহ একটি পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফার্ম মালিকের প্রায় ৫লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আম্মারডেরা এলাকায় ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা।
ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম মালিক স্থানীয় হাজি অসিউর রহমানের ছেলে হাফেজ ছমিউদ্দিন জানান, চট্টগ্রামস্থ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন নিয়ে বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলে তিনি ৮বছর ধরে ব্যবসা করে আসছেন। ইতোমধ্যে তিনি ব্যবসায় মুটোমুটি লাভের মুখ দেখতে শুরু করছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতে ফার্মের মোরগীর খাবার দিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত আনুমানিক দুইটার দিকে প্রতিবেশি লোকজনের চিৎকারে ঘুম ভেঙ্গে দেখতে পান আগুনে তাঁর পোল্টি ফার্মটি পুড়ে যাচ্ছে। ওইসময় এলাকার লোকজন চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি।
মালিক ছমিউদ্দিন জানান, আগুনে দুই হাজার মোরগীসহ তার পোল্ট্রি ফার্মটি সম্পুন্নভাবে পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৫লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। আগুন লাগার ঘটনাটি তিনি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে করলেও তার সন্দেহ হচ্ছে কেউ ব্যবসায় ইষার্ণিত হয়ে রাতের আঁধারে ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও পাশাপাশি সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন