মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভাংচুর, মালামাল লুট, ৫লাখ টাকার ক্ষতি

শেয়ার করুন

 


চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে জায়গা দখলে হামলা চালিয়ে দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভেঙ্গে দিয়েছে। এসময় ব্যাপক লুটপাট চালিয়ে দৃর্বৃত্তরা প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন করেছে। ১২ ফেব্রুয়ারী সকাল দশটার দিকে ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শহরআলী বাজার এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এ ঘটনায় দোকান মালিক আবদুল খালেক ফকিরের জামাতা লামা ফাসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকার আবদু ছবুরের ছেলে জাকের উল্লাহ বাদি হয়ে সোমবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে কোনাখালী শহরআলী পাড়া গ্রামের মৃত আবদুল নবীর ছেলে জসিম উদ্দিন বাদশা, মোজাফ্ফর আহমদের ছেলে ছৈয়দ নুর, ছরওয়ার, নাজেমউদ্দিনসহ ৪জনকে।
চকরিয়া থানায় দায়ের করা এজাহারে বাদি জাকের উল্লাহ জানান, তার শাশুড় আবদুল খালেক ফকিরের জায়গা দখলের জন্য অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে নানাভাবে পায়ঁতারা চালিয়ে আসছে। এরই জের ধরে ১২ ফেব্রুয়ারী সকালে অভিযুক্ত দলবদ্ধ হয়ে লাটি-সোঠা ও দা-চুরি নিয়ে স্টেশনে এসে আবদুল খালেক ফকিরের দুটি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় হামলাকারী দুর্বৃত্তরা দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। এতে দোকান মালিকের প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়। এব্যাপারে দোকান মালিক আবদুল খালেক ফকির ও তার পরিবার পুলিশ প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতার এবং লুন্ডিত মালামাল উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন