মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় দারোগার হাতে ধরা পড়ল পুলিশ কনষ্টেবলের ইয়াবা

শেয়ার করুন

1422527232
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার দুই’শ টাকা মূল্যের ১১৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দানুমিয়া (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ । এক পুলিশ কনস্টেবল কর্তৃক দেয়া ইয়াবা ট্যাবলেট পাচারকালে মঙ্গলবার সন্ধ্যায় আটক করেন হারবাং ফাঁড়ির আইসি শিমুল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ । ইয়াবাসহ আটক হওয়া যুবক দানুমিয়া উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ পাড়ার মৃত আকরাম উল্লাহ ছেলে ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন,আটকের পর দানু মিয়া প্রাথমিক স্বীকারোক্তিতে জানায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় কর্মরত কনস্টেবল(নং-১৭২৮) নুরুল ইসলাম নাহিদ একমাস পূর্বে কর্তব্যস্থল থেকে ছুটিতে আসে নিজ বাড়ি উখিয়া পালংখালীতে । নুরুল হকের ছেলে পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম নাহিদ ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য দানু মিয়ার সাথে চুক্তি করে । ওই ইয়াবা বড়ি নিয়ে যাওয়ার সময় আটক হয় দানু মিয়া। এ ব্যাপারে রাতে আটক দানু মিয়া ও পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম নাহিদকে আসামী করে হারাবং ফাঁড়ির আইসি শিমুল চৌধুরী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন ।

শেয়ার করুন