মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন

 

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শনিবার দুপুরে অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে তিনদিন ব্যাপী অনুষ্টানের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও ক্রীড়া সংগঠক সেলিম আসলাম ছাইফ সোহেল চৌধুরী। দ্বিতীয় দিনে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র সহকারি জজ মনসুর উদ্দিন।
সমাপনী দিনে শনিবার পুরুস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও ক্রীড়া সংগঠক সেলিম আসলাম ছাইফ সোহেল চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রানালয়ের উপ-সচিব ও বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রোস্তম আলী।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আবদুল জব্বার, সিরাজ উদ্দিন, জীবন চন্দ্র সুশীল, মাওলানা ছলিম উল্লাহ হেলালী, জহির আহমদ, আবদুল আলীম, লাকী শীল, মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ জারুল্লাহ, নুরুজ্জামান খান, মোহাম্মদ ইউনূছ, আলমগীর মুছা, পরিষদের মেম্বার মোজাম্মল হক, প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক রায়হান চৌধুরী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ প্রমুখ। অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। পরে অনুষ্টানের প্রধান অতিথি বিদায়ী এসএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন