২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় ডাকাতের খপ্পরে পড়ে রোগীর মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের খপ্পরে পড়ে চিকিৎসা নিতে না পারায় রোকসারা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কাকারা সড়কের মানিকপুর ঢালায় এ ঘটনা ঘটে। রোকসানা সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর নতুনপাহাড় এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।
সিএনজি অটোরিক্সা চালক মুজিব ও পারিবারিক সূত্রে জানা যায়, রোকসানা বৃহস্পতিবার রাতে ভাত খাওয়ার পর পান মুখে দেয়। এসময় পান খেতে গেলে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় তোলা হয়। সিএনজি মানিকপুর ঢালায় পৌঁছলে অস্ত্রধারী ডাকাতদের খপ্পরে পড়ে তারা। ডাকাতরা কামালের কাছে থাকা ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এসময় অটোরিক্সাটি প্রায় এক ঘণ্টা আটকে রাখে ডাকাতরা। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রোকসানা আক্তার।
মুজিব অভিযোগ করে বলেন, মানিকপুর ঢালায় নিয়মিত পুলিশি পাহারা দিতে প্রতিদিন থানা পুলিশকে একটি সিএনজি অটোরিক্সা দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে অটোরিক্সা দেওয়া সত্বেও পুলিশ মানিকপুর ঢালায় পাহারা না দেওয়ায় ডাকাতদের খপ্পরে পড়তে হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ওই পাহাড়ি ঢালায় পুলিশ পাঠানো হয়। তারা সেখানে ডাকাতির কোনো ঘটনা জানতে পারেনি। থানায় কেউ অভিযোগও করেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।