৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ডাকাতি ও মানবপাচার মামলার আসামি লম্বা ফরিদ গ্রেপ্তার, জনমনে স্বস্থি


চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতি, ছিনতাই ও মানবপাচার মামলার পলাতক আসামি ফরিদুল আলম ওরফে লম্বা ফরিদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাতটার দিকে থানার এসআই মাহাবুবর রহমানসহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের মগনামা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। ফরিদ ওই গ্রামের নুর আহমদের ছেলে। এদিকে তার গ্রেফতারের খবরে উপকুলীয় জনপদ বদরখালীতে জনমনে স্বস্থি নেমে এসেছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই মাহাবুবর রহমান জানান, আসামি ফরিদুল আলমের বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই ও মানবপাচার আইনেসহ একাধিক মামলা রয়েছে। তারমধ্যে দুটি ডাকাতি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে গ্রেফতার এড়াতে পালিয়ে থাকলেও অবশেষে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, মামলায় পুলিশি গ্রেফতার থেকে রক্ষা পেতে কৌশলে গ্রেফতারকৃত ফরিদ মালয়েশিয়া চলে যায়। পরে তার পরিবারে অন্য সদস্যরা সেখানে ফরিদ মারা গেছে এমন ঘটনা সাজিয়ে অন্য একজনের লাশ মালয়েশিয়া থেকে চকরিয়াস্থ গ্রামের এলাকায় এনে দাফন করে। কিন্তু পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে শুক্রবার অভিযান চালিয়ে মামলার আসামি আসল ফরিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, বদরখালী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা নুরুল হুদা হত্যা মামলার আসামি ফরিদের ভাই লম্বা ছিদ্দিক ও কাইয়ুম বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছে। স্থানীয়দের ধারণা মামলায় আসামি না হলেও হত্যাকান্ডের এ ঘটনায় ফরিদ জড়িত থাকতে পারে। রিমান্ডে নেয়া হলে সম্পৃক্ততা বেরিয়ে আসবে এমন ধারণা করছেন প্রতিবেশি লোকজন। এদিকে একাধিক মামলার আসামি ফরিদ গ্রেফতারের খবরে উপকুলীয় জনপদ বদরখালীতে জনমনে স্বস্থি নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।