২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় ট্টাকের ধাক্কায় মাইক্রেবাসের ১ শিশু নিহত, চালক ও নারীসহ আহত ৬

 


কক্সবাজারের চকরিয়ায় মিনিট্রাক গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী এক শিশু নিহত ও চালকসহ ৬ যাত্রী আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালী ঝনঝনি ব্রিজ এলাকায় এ দূঘটনা ঘটে। আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশুর নাম আশরাফুল হাসান (৯) চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ইদলপুর গ্রামের হাসান আলীর ছেলে।
গুরুতর আহতরা হলেন নিহত আশরাফুলের মা হাসান আলীর স্ত্রী সামসুন নাহার (৩২), মকছুদ আলমের মেয়ে হৃদি (১৫), নুর মোহাম্মদের পুত্র হৃদয় (১২), মো. ইব্রাহিম খলিল (৫৯) ও তার স্ত্রী নুর নাহার বেগম (৫১) এবং মাইক্রোবাসের চালক একই এলাকার সোলতান আহমদের ছেলে শাহজাহান (২৯)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আক্রান্তদের সাথে কথা বলে জানা গেছে, হাসান আলীর পরিবার বুধবার সকালে প্রাইভেট মাইক্রোবাস নিয়ে সীতাকুন্ড থেকে কক্সবাজারে ভ্রমণে যায়। ভ্রমণ শেষে ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসকে কক্সবাজারগামী একটি মিনি-ট্রাক ধাক্কা দিলে এ দূর্ঘটনা পতিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি আবুল হাসেম মজুমদার বলেন, দূর্ঘটনায় নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকাআপ গাড়িটি পালিয়ে যায় বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।