১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় টমটম বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ৭সন্তানের জননী নিহত

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় চলন্ত টমটম বাইক গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে জান্নাত আরা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের বারআউলিয়া নগর রাস্তার মাথা এলাকায় ঘটেছে এ ঘটনা।
নিহত জান্নাত আরা উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকার রফিক আহমদের স্ত্রী। তার সংসারে ৭টি মেয়ে সন্তান রয়েছে।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার বলেন, বৃহস্পতিবার রাতে মহাসড়কের জিদ্দাবাজার থেকে একটি টমটম গাড়িতে করে বারআউলিয়া নগরস্থ বাড়িতে যাচ্ছিলেন জান্নাত আরা। ওইসময় টমটম গাড়ির একটি চাকার সাথে ওড়না পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে যায় গৃহবধু জান্নাত আরার। এ অবস্থায় ঘটনাস্থলে প্রাণ হারান জান্নাত আরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।