১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় জামায়াত নেতা শওকত আটক

Copy of atok
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের  চকরিয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে বহু মামলার আসামী  জামায়াত নেতা মো: শওকত আলম (৩৫)কে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল রবিবার বেলা দেড় টার দিকে পৌর সোসাইটি ষ্টেশন এলাকার থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত শওকত আলম পৌর শহরের চিরিংগা মাষ্টারপাড়া এলাকার মৌলানা নাজের হোসেনের পুত্র বলে জানা গেছে ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আজম ও এসআই আল-আমিন সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা ও চকরিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শওকত আলমকে আটক করেছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, শওকতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে শওকত আলমের মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন চকরিয়া জামায়াতের আমীর আখতার আহমদ, মাওলানা ছাবের আহমদ, মো: হেদায়ত উল্লাহ, চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব আরিফুর রহমান চৌধুরী মানিক, জামায়াতের সেক্রেটারী আরিফুল কবির, মোজাম্মেল হক, রফিক উদ্দিন আহমদ সহ জামায়াত, ছাত্র শিবির ও উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ। তারা অবিলম্বে নিরপরাধ জামায়াত নেতা শওকতকে মুক্তি দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।