৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

চকরিয়ায় জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট ও বিহেন্দী জাল আগুনে ধ্বংস

received_1818416318416601
চকরিয়া উপজেলার উপকুল থেকে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট ও বিহেন্দী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পহেলা নভেম্বর মঙ্গলবার দুপুরে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাহাবুব-উল করিমের উপস্থিতিতে এসব জাল পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোখলেছুর রহমান, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান ও বদরখালী নৌপুলিশের আইসি এসআই মোহাম্মদ ইসমাইল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, সরকারের নির্দেশে সাগরে ইলিশ মাছ আহরণ বন্ধে অভিযানের অংশ হিসেবে ইতোপুর্বে উপজেলার উপকুলীয় বদরখালী-মহেশখালী নৌ চ্যানেল থেকে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।