১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় গাছ বিক্রির টাকার ভাগ নিয়ে দুপক্ষে সংঘর্ষ: একজনকে কুপিয়ে জখম


চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে জিয়াউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ও অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের নোনাছড়ি এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত জিয়াউদ্দিন স্থানীয় নোনাছড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চোরাই গাছ বিক্রির টাকা ভাগ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
কারণ হামলায় জড়িত দুই পক্ষের লোকজন দীর্ঘদিন ধরে বনাঞ্চলের গাছ চুরিতে জড়িত। ঘটনার পরপর ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনর জানান, জিয়াউদ্দিন গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির নিকটস্থ নোনাছড়ি এলাকার একটি দোকানে বসে নাস্তা করছিলেন। এসময় স্থানীয় ছৈয়দনূরের ছেলে শহিদুল ইসলাম, মিজান ও ইউনুছের নেতৃত্বে একটি দুর্বৃত্তদল সেখানে এসে অতর্কিত জিয়াউদ্দিনের ওপর হামলা করে। হামলার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ব্যবহার করে জিয়াউদ্দিনের শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করে।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর আলম বলেন, ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেঁেড় পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।