১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

নির্মাণ কাজের ফলক উম্মোচন করলেন উপজেলা চেয়ারম্যান

চকরিয়ায় ক্রীড়া মন্ত্রানালয়ে বরাদ্দে নির্মিত হচ্ছে আধুনিকমানের শেখ রাসেল স্টেডিয়াম

এম.জিয়াবুল হক,(চকরিয়া): সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয় সারাদেশের সাথে কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রানালয়ের অর্থায়নে প্রায় ৪১ লাখ টাকা ব্যায় সাপেক্ষে উপজেলা পরিষদস্থ চকরিয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে নির্মিত হচ্ছে আধুনিকমানের এই ষ্টেডিয়াম। শনিবার (২ ডিসেম্বর) বিকালে স্টেডিয়াম নির্মাণ কাজের আনুষ্ঠানিক ফলক উম্মোচন করা হয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-সভাপতি এম আর চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সুধীজন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলা মান উন্নয়নে একটি করে মিনি ষ্টেডিয়াম নির্মাণের প্রদক্ষেপ নিয়েছেন। এরই আলোকে চকরিয়া উপজেলায়ও নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম।নির্মাণে কাজে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয় অর্থায়ন করছে ৪১ লাখ টাকা।
তিনি বলেন, স্টেডিয়ামে একতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, পাবলিক টয়লেট, গ্যালারি এবং আধুনিক ফুটবল গোলপোস্ট নির্মাণ করা হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হলেই এলাকার শিশু-কিশোর ও খেলোয়াড়রা নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে পারবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।