১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় কিচেন মার্কেটের মাছ বাজারে অভিযানে ৬শ’ কেজি জাটকা ইলিশ জব্দ

 


চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ কিচেন মার্কেটের মাছ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৬শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। পরে এসব জাটকা মাছ উপজেলার ছয়টি এতিমখানায় বিতরণ করেছে আদালত। শনিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.দিদারুল আলমের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় আদালতের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান ও থানা পুলিশের একটি দল এবং মৎস্য বিভাগ ও আদালতের কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও কতিপয় জেলেরা নানা কায়দায় জাটকা ইলিশ আহরণ করে তা বাজারে বিক্রি করে আসছিলো। বেশির ভাগ জাটকা চকরিয়া সদরের কিচেন মার্কেটের মাছ বাজারে বিক্রি হচ্ছিল। এ কাজে জেলেদেরকে স্থানীয় একাধিক অবৈধ ব্যবসায়ী চক্র সহযোগিতা দিচ্ছেন। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে শনিবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাজার থেকে প্রায় ৬শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে ওইসময় আদালতের উপস্থিতি টের পেয়ে কতিপয় বিক্রেতারা পালিয়ে যায়। পরে এসব মাছ উপজেলার ৬টি এতিমখানায় বিতরণ করেন আদালত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।