মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় কলেজ ছাত্রী অপহরণ চেষ্ঠার ঘটনায় গ্রেপ্তার-৩, থানায় মামলা

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় মঙ্গলবার বিকালে ছুটি শেষে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্ঠার ঘটনায় পুলিশ জড়িদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে থানা পুলিশের একটিদল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিএনজি চালক উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কবির হোসেন (৩৫), মাঝেরফাঁড়ি স্টেশন এলাকার বশির আহমদের ছেলে রাজমেস্ত্রী মিনার উদ্দিন জিকু (২৮) ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম মিনার (২৩)।
এদিকে অপহরণ চেষ্ঠার ঘটনায় আক্রান্ত ছাত্রীর বাবা মোজাম্মেল হক বাদী হয়ে বুধবার বিকেলে চকরিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করেছেন। এজাহারনামীয় অপর আসামী আলী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, অপহরণ চেষ্ঠার অটোরিক্সা থেকে কলেজছাত্রী শামশুন্নাহার মুন্নির লাফ দেওয়ার ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দেয় বাবা মোজাম্মেল হক। তন্মধ্যে প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীকেও গ্রেপ্তার করা হবে সহসা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার চকরিয়া সরকারি কলেজে ছুটি শেষে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা থেকে অটোরিক্সায় করে বাড়ি ফিরছিল পূর্ব কাকারা পাহাড়তলী গ্রামের মোজাম্মেল হকের কন্যা ও একাদশ প্রথমবর্ষের শিক্ষার্থী শামশুন্নাহার মুন্নি। কিন্তু পথিমধ্যে অটোর ভেতর থাকা বখাটেরা চালকের সহায়তায় ওই ছাত্রীকে প্রথমে উত্ত্যক্ত ও পরে অপহরণের চেষ্ঠা করলে অবস্থা বেগতিক দেখে ওই ছাত্রী চলন্ত অবস্থায় অটো থেকে লাফ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর অটো ফেলে চালক ও যাত্রীবেশের বখাটেরা পালিয়ে যায়।

শেয়ার করুন