১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় এস আলম পরিবহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় যুবক নিহত


চকরিয়ায় এস আলম পরিবহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় মিরাজুল ইসলাম (১৯) নামের পথচারী যুবক নিহত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ উপজেলার বরইতলী ইউনিয়নের খয়রাতিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে চকরিয়া-পেকুয়া আঞ্চলিক সড়কের বরইতলী নতুন রাস্তার মাথায় এলাকায় পথচারী মিরাজ সড়ক পার হচ্ছিলেন। ওইসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগ্রামী এসআলম পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁেছ জনতার সহায়তায় হাইওয়ে পুলিশের সদস্যরা ঘাতক বাসটি আটক করলেও এসময় চালক ও হেলফার পালিয়ে যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) নুরুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় নিহত মিরাজের লাশ উদ্ধার করে পরিবারের হস্তানান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।