১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় একজনের মোবাইল সিম তুলে অন্যজনের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ!


চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পরিচয় সুত্র ধরে একজনের নামে মোবাইল সিট উত্তোলন করে বাপ্পী নামে অপর একজন নানা ধরণের অর্পকম করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আক্রান্ত জনের মাতা হাছিনা বেগম বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারী চকরিয়া থানায় তিনজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মগছড়া এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী হাছিনা বেগম জানান, তার ছেলে রিদুয়ানের সাথে একই এলাকার আলা উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন বাপ্পী সম্পর্ক হয়। পরে সম্পর্কের জেরে কৌশলে অভিযুক্ত বাপ্পী ইতোমধ্যে রিদুয়ানের নামে গ্রামীণ ও রবি কোম্পানীর দুটি মোবাইল সিম (যাহার নং ০১৮১২১৫২২১২ ও ০১৭৭৫০০৫৮০৪) উত্তোলন করে।
বাদি হাছিনা বেগম আর্জিতে দাবি করেন, উত্তোলন করা মোবাইল সীম দিয়ে অভিযুক্ত বাপ্পী এলাকায় অবৈধ ইয়াবা ব্যবসা বিভিন্ন জনকে হুমকি সহ অপকর্ম চালিয়ে যাচ্ছে। আর এতে অপর্কমের দারভার পড়ছে তার ছেলে রিদুয়ানের ঘাড়ে। বিষয়টি জানতে পেরে বাপ্পীর কাছ থেকে সীম দু’টি দাবী করলে উল্টো রিদুয়ান ও তার পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাদি। এ অবস্থার কারনে বাদী হাছিনা বেগম ইতোমধ্যে আবেদন করে সিম দু’টি সাময়িক বন্ধ করে দেন।
বাদি হাছিনা বেগম জানান, বন্ধ করে দেয়ার পর ফের পুনরায় সিম দুটি কোম্পানীর কাছ থেকে উত্তোলন করে ব্যবহার করছে জানতে পেরে গত ২১ ফেব্রুয়ারী তার ছেলে রিদুয়ান ও আরমান গিয়ে অভিযুক্ত বাপ্পীকে বাধাঁ দেন। ওইসময় অভিযুক্ত রিয়াজ উদ্দিন বাপ্পী ও তার সহযোগি তারেক, আলা উদ্দিন মিলে আমার ছেলেদেরকে মারধর করে। বর্তমানে অভিযুক্ত বাপ্পী ও তার সহযোগিরা আমাকে এবং আমার ছেলেদেরকে নানাভাবে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় ভুক্তভোগী বাদি হাছিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।