১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় ঈদের খুশিতে দাদার বাড়ির পুকুরে নৌকাবাইচ খেলতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ঈদের খুশিতে কক্সবাজারের চকরিয়ায় দাদার বাড়ির পুকুরে নৌকা বাইচ খেলতে গিয়ে সাবিহা মাহিন (১১) নামের এক শিশু শিক্ষার্থীর সলিল সমাধি ঘটেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিদার বাড়িতে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। ওইসময় নৌকা উল্টো আরো ছয় শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। ঘটনার পরপর পরিবার সদস্যরা তাৎক্ষনিক শিশুদের উদ্ধার করলেও ততক্ষনে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিশু মাহিন। অপর দুইজনকে মুর্মুষ অবস্থায় চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা সুস্থ্য হয়ে উঠেছেন।
নিহত শিশু মাহিন স্থানীয় খাঁন সাহেব মকবুল আলী একাডেমী স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী এবং স্থানীয় জমিদার পাড়া গ্রামের রাজেশ চৌধুরীর মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, সাবেক চেয়ারম্যান মরহুম মাহাবুবর রহমান চৌধুরীর ছেলে রাজেশ চৌধুরীর বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছেন ভাই এবং বোনদের পরিবার সদস্যরা। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পরিবারের শিশু সন্তানরা বাড়ির পুকুরে একটি নৌকায় চড়ে খেলছিলেন। ওইসময় অসাবধানবশত: নৌকাটি উল্টে গেলে শিশুরা পুকুরে পড়ে যান। ঘটনার পরপর পরিবার সদস্যরা তাৎক্ষনিক পুকুর থেকে শিশুদের উদ্ধার করতে সক্ষম হলেও শিশু শিক্ষার্থী মাহিন ততক্ষনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ইউপি চেয়ারম্যান বলেন, পানিতে ডুবে নিস্পাপ একটি শিশুর মৃত্যুর ঘটনাটি সত্যিই বেদনাদায়ক। এ ঘটনার পর এলাকার সর্বস্থরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।