১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় ইয়াবা সম্রাট বাবুল গ্রেফতার: ইয়াবা উদ্ধার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশ অভিযানে মোহাম্মদ বাবুল (৪৪) নামের এক ইয়াবা সম্রাট ৬৩পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। বাবুল চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মৃত মাশুক আহমদের ছেলে। রোববার রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করেন।
পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, পৌরশহরের বিভিন্ন পয়েন্ট এলাকায় মাষ্টার পাড়া এলাকার মাশুক আহমদের ছেলেবাবুল দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে থানার এ এস আই নাজিম উদ্দিনসহ পুলিশের একটিদল রোববার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে বাবুলকে গ্রেফতার করে।
চকরিয়া থানার এএসআই নাজিম উদ্দিন জানান, অভিযানের সময় বাবুলের বাড়ি থেকে ৬৩পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার (বাবুল) বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।