১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় ওয়ারেন্টসহ চার মামলার পলাতক আসামী ইউপি সদস্য বাহাদুর আলম মেম্বার (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাহাদুর মেম্বার চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত ফেরদৌস আহমদের ছেলে ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আলমগীর বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিকদার পাড়া থেকে গ্রেপ্তার করা হয় একটি ওয়ারেন্ট ও তিনটি নিয়মিত মামলার আসামী বাহাদুর মেম্বারকে। তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।