মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় ইউএনও’র অভিযানঃ ৩ দোকানে জরিমানা

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে অভিযান পরিচালনা করেছে নবাগত নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। এসময় বাজারের ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে তিনটি ভাসমান দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।

আদালতের কর্মকর্তা রতন কান্তি দাশ বলেন, উপজেলা প্রশাসনের অধীন মালুমঘাট বাজারের ভেতর ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারনে আদালত অভিযান চালিয়ে তিনটি দোকানকে জরিমানা করেছে। দন্ডপ্রাপ্ত দোকান গুলো হচ্ছে মালুমঘাট বাজারের মেসার্স আই এম মেশিনারী এন্ড ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স মায়ের দোয়া হার্ড ওয়ার এন্ড ইলেকট্রনিক্স ও আল মদিনা হার্ড ওয়ার। তিনটি দোকানকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ নুরুল আমিন, ইউপি সদস্য মোঃ রফিক, সাংবাদিক মোস্তফা কামাল, বাজার সভাপতি মনজুর আলম ও সেক্রেটারী মোহাম্মদ ইসহাক প্রমুখ।

শেয়ার করুন