মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

চকরিয়ায় আলোচিত কলেজ ছাত্র মোরশেদ হত্যাকান্ডের মূলহোতা মুছা কাক্কা গ্রেফতার

শেয়ার করুন


চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের কলেজ ছাত্র মোরশেদ হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোহেল ওরফে মুছা কাক্কাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রামের নতুন ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার শাখার এসআই মো. শাহেদুল্লাহ পুলিশের একটিদল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মুছা কাক্কা চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের পাহাড়তলি এলাকার নুর“ছ ছফা প্রকাশ বাঘার ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার শাখার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহেদুল্লাহ বলেন, গত বছরের ০৩ মার্চ কলেজ ছাত্র মোরশেদকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।
তিনি বলেন, মামলাটি প্রথমে চকরিয়া থানা পুলিশ তদন্ত করলেও পরে প্রায় ছয় মাস আগে তদন্তের দায়িত্ববার আসে আমাদের হাতে। তদন্তের শুরুতে আমরা হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে আটক করতে সক্ষম হই। সর্বশেষ মামলার মূল আসামী মো. সোহেল ওরফে মুছা কাক্কাকেও গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার গ্রেফতারকৃত মুছা কাক্কা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ধারায় জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন