১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় আবাসিক হোটেল থেকে ১৯৫০পিস ইয়াবাসহ যুবক আটক

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় একটি আবাসিক হোটেল থেকে ১৯৫০পিস ইয়াবা বড়িসহ বোরহান উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরশহরের চিরিঙ্গাস্থ আবাসিক হোটেল আল-রহমত থেকে স্থানীয় জনগন আটক করে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশের কাছে সৌর্পদ্দ করেছে। আটক যুবক বোরহান পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে।
চকরিয়া থানার এসআই আলমগীর আলম বলেন, মঙ্গলবার দুপুর তিনটার দিকে চকরিয়া পৌরশহরের আবাসিক হোটেল আল-রহমত থেকে এক ইয়াবা বিক্রেতা অবস্থান করছে এমন সংবাদে জনতার সহায়তায় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক তাকে আটক করে।
পরে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁেছ হোটেল থেকে ওই যুবককে আটক করি। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে বিশেষভাবে মোড়ানো ১৯৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় পৌর কাউন্সিলর মুজিবুল হকের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশের একটিদল পৌরশহরের আবাসিক হোটেল আল রহমত থেকে ইয়াবাসহ বোরহানউদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল বিকালে তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।