৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় আপন ভাইদের বিরুদ্ধে দোকান ভাড়া টাকা আত্মসাতের অভিযোগ বোনের!


চকরিয়ায় আপন ভাইদের বিরুদ্ধে নিজের অংশের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বোন রেহেনা শাহির লিজা। এমনকি ভাড়ার টাকা চাইতে গিয়ে প্রতিবাদ করার জেরে ভাইদের চক্রান্তে স্বামী দিদারুল আলমকে মামলায় জড়িয়ে জেলে যেতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। উপজেলার বদরখালী ইউনিয়নে ঘটেছে এঘটনা।
অভিযোগে বদরখালী ইউনিয়নের ১নম্বর ব্লকের নতুনঘোনা এলাকার দিদারুল আলমের স্ত্রী রেহেনা শাহিন লিজা জানান, তার মরহুম মাতা আয়েশা বেগম মৃত্যুর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ মুলে একটি জায়গার মালিক হন। ওই জায়গার অংশিদার হিসেবে ভাই-বোন সকলে মিলে একটি দোকানঘর তৈরী করে। সেখানে প্রথমে মিতালী হোটেল নামের একটি রেস্তোরা চালু থাকলেও বর্তমানে আল আমিন অটো রাইস নামের একটি মিলকে মাসিক চুক্তিতে ভাড়া দেয়া হয়েছে। দোকানটির অবস্থান বদরখালী বাজারস্থ নিউ মিতালী হোটেলের দক্ষিনে।
রেহেনা শাহিন লিজা জানান, প্রথম দিকে ভাই মইন উদ্দিন, মহিউদ্দিন ও মমতাজসহ অন্যরা তাকে অংশিদার হিসেবে দোকানের ভাড়া দিত। কিন্তু গত ৭-৮ মাস ধরে তাকে কোন ধরণের ভাড়া দিচ্ছেনা। এমনকি দোকান ভাড়ার টাকার জন্য প্রতিবাদ করতে গেলে তার স্বামী দিদারুল আলমকে মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠায় আপন ভাইয়েরা। ভুক্তভোগী লিজা জানান, বর্তমানে অভিযুক্ত ভাইয়েরা তাকে ও স্বামীকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ভাড়া টাকা চাইলে ফের মামলায় জড়িয়ে জেলে পাঠাবে বলে বলাবলি করছে। এ অবস্থার কারনে তিনি অসহায় হয়ে পড়েছেন। তবে ঘটনাটি আগামী বৃহস্পতিবার বদরখালী বাজার কমিটির সম্পাদক মনছুর আলমসহ কমিটির কর্মকর্তারা সুষ্ঠভাবে সমাধান করে দেয়ার আশ^াস দিয়েছেন। তারপরও ভাইয়ের নানা ধরণের হুমকির কারনে বর্তমানে তিনি আতঙ্ক এবং হতাশায় ভুগছেন বলে অভিযোগ করেন লিজা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।