মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশে দোকান দখলে নিতেই দুর্বৃত্তদের তালা!

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় আঞ্চলিক মহাসড়ক লাগোয়া কোনাখালী বটতলী ষ্টেশন এলাকায় খতিয়ানভুক্ত জায়গায় নির্মিত দোকানঘর একদল দুবৃর্ত্ত তালা লাগিয়ে জোরপূর্বক জবর দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে ভুক্তভোগীরা চরম আতঙ্কে রয়েছে। বৃহস্পতিবার বিকালে কোনাখালী বটতলী ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী ষ্টেশন এলাকায় মৃত বশরত আলীর খতিয়ানভুক্ত জায়গায় তার পুত্র মেহেদি হাসান দোকানঘর নির্মাণ করেন।ওই দোকান নির্মিত হওয়ার পর থেকে স্থানীয় একই এলাকার আফলাতুনের পুত্র কাউছার ও আবছারের পুত্র মো.আজম ওই জায়গায় তাদের পৈত্রিক জমি রয়েছে দাবী করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে বরোধীয় জায়গায় নিয়ে থানা ও উচ্চ আদালতে মামলাও রয়েছে।বুধবার বিকালে আফলাতুন পুত্র কাউছারের নেতৃত্বে ১০/১২জনের একদল ভাড়াটিয়া দুবৃর্ত্তের মাধ্যমে মেহেদী হাসানের নির্মিত দোকানঘরে তালা দেয়। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ঘটে যেতে পারে যেকোন মুহুর্তে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,তালা লাগিয়ে দোকান বন্ধ করে দিয়েছে এ কথা কেউ আমাকে জানায়নি। এবং কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

শেয়ার করুন