১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় আওয়ামীলীগ নেতা সাঈদীর উদ্যোগে বমুবিলছড়িতে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা ফজলুল করিম সাঈদীর ব্যক্তিগত অনুদানে গতকাল শনিবার বিকালে উপজেলার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্প্রতি সময়ের বন্যায় ব্যাপক ক্ষতির শিকার ইউনিয়নের বানবাসি প্রায় চার শতাধিক নারী-পুরুষের মাঝে ত্রাণের চাউল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলুল করিম সাঈদী।
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি মনছুর উদ্দিন, ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের অর্থসম্পাদক আবদুর সবুর। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মেম্বার কফিল উদ্দিন, মেম্বার রমিজ উদ্দিন, মেম্বার মোহাম্মদ ইলিয়াছ, জাতীয় পাটির ইউনিয়ন সভাপতি নাজেম উদ্দিন, সাধারন সম্পাদক জাফর আলম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ লোকমান, ছালেহ আহমদ, মোহাম্মদ এনাম, আবু ছালাম, আলমগীর, বেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, প্রদীপ বড়–য়া, রোস্তম আলী, ছাত্রলীগ নেতা নাজমুল, শ্রমিকলীগের নেতা মোহাম্মদ মুছা, রফিক উদ্দিন, আবদুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী বলেন, দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার গরীব মানুষের সরকার। ক্ষমতায় আসার পর থেকে সরকার জনগনের ভাগ্য উন্নয়ন ও মৌলিকা চাহিদা পুরণে সবধরণের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, একসময় দারিদ্রতার কষাঘাতে জর্জরিত বাংলাদেশের মানুষ না খেয়ে উপোষ থেকেছে। কিন্তু দেশরত্ম শেখ হাসিনা সরকারের আমলে একটি মানুষও এখন না খেয়ে উপোষ থাকছেনা। এভাবেই সবক্ষেত্রে শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে মানুষের জীবনমান। বিশ^দরবারে আজ বাংলাদেশের সুনাম বেড়েছে। এসব অর্জন শুধূ বাংলার মানুষের আস্থার ঠিকানা আমাদের নেত্রী দেশরত্ম শেখ হাসিনার অবদান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।