মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় অবশেষে মাদক সম্রাট তোফাইল গ্রেফতার

শেয়ার করুন

 


চকরিয়া উপজেলার মাদক সম্রাটখ্যাত তোফাইল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলির বার্মায়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোফাইল আহমদ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলি এলাকার আহমদ কবিরের ছেলে।
উপজেলার হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো.আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মাদক স¤্রাট তোফাইলকে কলাতলির বার্মায়া পাড়া থেকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মাদক, বন ও চোরচালানসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। তন্মধ্যে ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, মাদক স¤্রাট তোফাইল দীর্ঘদিন পলাতক ছিল। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোফাইলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন