১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

চকরিয়ার ঘূনিয়া বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান অনুষ্ঠিত

চকরিয়ায় ঘুনিয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধমন্দিরে কঠিন চীবর দানোৎসবে বক্তব্য দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

চকরিয়া উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নের ঘুনিয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধমন্দিরে কঠিন চীবর দানোৎসব ব্যাপক আয়োজনের মাধ্যমে গতকাল ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় সুধী সমাবেশের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

ঘুনিয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধমন্দিরের প্রধানের সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রামু রামকোট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জৌতিসেন মহাথের। বিশেষ ধর্মদেশক ছিলেন প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুসংঘ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার। আরো বক্তব্য রাখেন ফাসিয়াখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন, ঘুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বৌদ্ধ সম্প্রদায়ের সকলস্তরের নেতৃবৃন্দ এবং বৌদ্ধ মন্দিরের দায়ক-দায়িকাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, আওয়ামীলীগ সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা সবসময় ধর্ম নিরপেক্ষতায় বিশ^াসী। আওয়ামীলীগ যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে ততবারই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি অসম্প্রাদায়িক চেতনার রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে অনন্য উচ্চতার আসনে পরিচিতি করেছে। তিনি বলেন, পক্ষান্তরে বিএনপি-জামায়াত জোট ধর্মের অপব্যাখা দিয়ে স্বাধীনতার পর থেকে বারবার দেশের মানুষের মাঝে বিভাজন তৈরী করতে চেষ্ঠা করেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, জননেত্রী শেখ হাসিনার শাসনামলেই এইদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। পাশাপাশি এলাকায় বসবাস করে সকল ধর্মের মানুষ নিরাপদ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারছে। তাই আওয়ামীলীগ সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে এবং সকল ধর্মের মানুষের মধ্যে সেতুবন্ধন আরো মজবুত করতে আগামী নির্বাচনে চকরিয়া পেকুয়া আসনে শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে সকল ধর্মের মানুষকে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।