৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়া সিআইপি জাফর সড়ক মেরামত কাজের উদ্বোধনে জাহেদুল ইসলাম লিটু

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজার জেলা পরিষদের অর্থায়নে বরাদ্দের বিপরীতে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে গ্রামীন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। গতকাল ২৯ নভেম্বর সকালে চিরিঙ্গা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিন পালাকাটা এলাকায় সিআইপি জাফর সড়কের ব্রিকসলিং কাজের সুচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সড়ক সংস্কার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কক্সবাজার জেলা পরিষদ পর্যায়ক্রমে চকরিয়া উপজেলার চারটি ওয়ার্ডের অধীন ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় সমানহারে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবে। ইতোমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কোটি টাকার অন্তত ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের অতিগুরুত্বপুর্ন সিআইপি জাফর সড়কটি ব্রিকসলিং দ্বারা মেরামত করা হচ্ছে। আগামীতে চিরিঙ্গা ইউনিয়নের প্রতিটি এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।