১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালী শোভাযাত্রা।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে চকরিয়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগ। গতকাল ৪ জানুয়ারী সকালে কলেজ ক্যাম্পাসে কেক কেটে, আনন্দ র‌্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আলোচনা সভার আগে সকাল দশটায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া সরকারি বিশ্ববিদ্যায় কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াসিন আনোয়ার জিহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম মুবিনের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কচির, কলেজের সাবেক সভাপতি রাজিবুল মোস্তাফা রাজিব, আ স ম মহিউদ্দিন মোমেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী, যুবলীগ নেতা নবী হোছাইন নবী, মইনু, কলিম উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক মাইনুদ্দিন হাসান মজনু, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সাধারণ জাহাঙ্গীর আলম মাহিন, উপজেলা ছাত্রলীগ নেতা তহিদুল ইসলাম চৌধুরী।
উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের নেতার মধ্যে আমির হোসেন, রাসেল চন্দ্র সুশীল, জুলফিকার আলী, মুন্না, কাজিম, জুলফিকার আলী ভূট্টো, জাহেদ, শফিউল্লাহ, নয়ন মহাজন বাপ্পু, ছানাউল্লাহ শামীম, সাজ্জাদ, ইমরানুল ইসলাম, মো: শওকত, জোবাইর, জাবেদ, নয়ন, মোশারফ হোসেন, কফিল উদ্দিন, বশর উদ্দিন, জোনাইদ, তৈয়বা আক্তার মেরি, রেহেনা পারভীন রিফা, শারমিন আক্তার চুন্নি, সামিরা জন্নাত লিপি, হুমাইরা জন্নাত, ইছরাত তুহিন, হুরাইন জন্নাত প্রিয়া, তবিবা খানম, মাইমুনা আয়েশা, উর্মি, শিফা ও নাজমুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।