মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

চকরিয়া সংবাদপত্র হকার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত, নতুন কমিটি গঠিত

শেয়ার করুন

 


চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির বার্ষিক সাধারণ সভা গত ২৭ মার্চ বিকালে চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে। সাধারণ সভায় সমিতির সকল সদস্য উপস্থিত থেকে সংগঠনের উন্নয়নে মতামত তুলে বক্তব্য রাখেন।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মনির উদ্দিন। সভা শেষে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির কর্মকর্তারা হলেন মনির উদ্দিন সভাপতি, প্রকাশ বাবু সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ আবদুল্লাহ সহ-সভাপতি, মোহাম্মদ ইলিয়াছ সাধারণ সম্পাদক, মিনার উদ্দিন যুগ্ম সম্পাদক সম্পাদক, আজমির উদ্দিন সাংগঠনিক সম্পাদক, আবদুল কাদের মোনাফ দপ্তর সম্পাদক, মো.জিয়াবুল হক, মোহাম্মদ ইউনুছ, কফিল উদ্দিন ও আবু ছালেক সদস্য করা হয়েছে।
অনুষ্টিত সাধারণ সভায় চকরিয়ার স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, কক্সবাজার আন্ত:জেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহীদুল ইসলাম, সহ-সভাপতি বরুন চক্রবর্তী, সহ-সভাপতি মোহাম্মদ জিয়া, সহ-সভাপতি মোস্তাফা, অর্থসম্পাদক মো.সফিকুর রহমান, সদস্য বাচ্ছু, পেকুয়ার সংবাদপত্র হকার আজমগীর, হুমায়ুন কবির ও চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির ম্যানেজার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন