মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চকরিয়া শেখ জামালের উড়ন্ত সূচনা: পর্দা উঠলো জেলা ফুটবল লীগের

শেয়ার করুন

এম.এ আজিজ রাসেল: অবশেষে পর্দা উঠলো বহুল প্রত্যাশিত জেলা ফুটবল লীগের। আর এর মাধ্যমে ফের প্রাণ ফিরেছে ক্রীড়াঙ্গনে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় টপ ফেভারীট রানিং চ্যাম্পিয়ন শেখ জামাল ক্লাব চকরিয়া উড়ন্ত সূচনা করে। একক আধিপত্য ম্যাচে কোট বাজার খেলোয়াড় সমিতির জালে ৩ গোলে পরাস্ত করে। এতে লীগে এগিয়ে যায় শেখ জামাল ক্লাব চকরিয়া। খেলার শুরুতে মাত্র ৩ মিনিটের মাথায় শেখ জামালের স্ট্রাইকার বাপ্পি জটলা থেকে হেট করে বল কোট বাজারের গোল বক্সে প্রবেশ করালেই প্রথম গোলের দেখা পায় মাঠে আসা পাঁচ শতাধিক দর্শক। অবশ্য খেলার প্রথম কিছু সময় পরেই্ দর্শকরা ধারনা করতে পেরেছিল ফলাফল কি হবে, হয়েছেও তাই ১৬ মিনিটের মাথায় লম্বা সটে বিদেশী খেলোয়াড় তিমুতি গোল করে ব্যবধান দ্বিগুন করে। অন্যদিকে কোট বাজার খেলোয়াড় সমিতি গোল শোধ করার কয়েক টি ব্যার্থ চেষ্টা করেছে তবে গোল রক্ষক কামালের প্রচেষ্টায় গোল সংখ্যা কমেছে। তবুও ৩৪ মিনিটে আবারো তিমুতি গোল বক্সের খুব কাছ থেকে সাগরের বাড়ানো বল পা লাগালেই তৃতীয় গোল হয়। বাকি সময় অনেক টা নিস্প্রাণ খেলা চলেছে । শেষ পর্যন্ত ৩-০ গোল দিয়েই শেষ হয় প্রথম ম্যাচ।
এর আগে বেলুন উড়িয়ে লীগের বর্ণাঢ্য উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনূপ বড়–য়া অপু। উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান আনচারী, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া ভুলু, ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, শাহিনুল হক মার্শাল, আমিনুল ইসলাম মুকুল, খালেদ আজম বিপ্লব, আলী রেজা তসলিম, মহিলা ক্রীড়া সংস্থার খালেদা জেসমিন।

শেয়ার করুন