মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৩১ জানুয়ারী বিকাল ৫ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনের ফলক উন্মোচন করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত বায়তুশ শরফ পীর ছাহেব কেবলা বাহারুল উলুম, শায়খুল হাদিস শাহসুফী আল্লামা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন ( মঃজিঃআঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হাকিম দুলাল।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাশখালীর অধ্যক্ষ মাওলানা মীম ছিদ্দিক আহমদ ফারুকী, চট্টগ্রাম বায়তুশ শরফের মাওলানা কাজী নাছির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা শিহাব উদ্দিন, অধ্যক্ষ আলহাজ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আযহারী, চকরিয়া বায়তুশ শরফের খতিব আলহাজ মাওলানা হাফেজ বশির আহমদ, সাবেক খতিব মাওলানা নুরুল হক, মাওলানা নুরুল হোসেন, পৌর মেয়রের পিতা আলহাজ মাস্টার সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, সাংবাদিক আবদুল মজিদ, আবদুল মজিদ, সমাজসেবক আবুল হাসেম, বায়তুশ শরফের সেক্রেটারী হাজী নুর আহমদ সওদাগর, সহসভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ আমিনুল ইসলামসহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এদিন বিকাল ৪ টা থেকে চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স ইছালে ছাওয়াব মাহফিল শুরু হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পীর ছাহেব কেবলা বাহারুল উলুম, শায়খুল হাদিস শাহসুফী আল্লামা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন।

শেয়ার করুন