মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়া বমুবিলছড়ি ইউপির সংরক্ষিত ওয়ার্ডে আজ পুর্ণ: প্রতিদ্বন্দ্বিতায় ৩ নারী প্রার্থী

শেয়ার করুন

Chakaria
চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের একটি সংরক্ষিত ওয়ার্ডে আজ সোমবার পুর্ন নির্বাচন অনুষ্টিত হচ্ছে। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি তিনপ্রার্থী সকলেই সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশন ফের এ ওয়ার্ডে পুর্ন: নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ইউনিয়নের সংরক্ষিত ওই ওয়ার্ডে মোট ভোটার ১১৮৫ জন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন তিন নারী প্রার্থী। তাঁরা হলেন খাদিজা বেগম (মাইক), আয়েশা বেগম (বক) ও রোজিনা আকতার (হেলিকপ্টার)।
বমুবিলছড়ি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খোরশিদুল আলম চৌধুরী বলেন, গত ২৩ এপ্রিল অনুষ্টিত নির্বাচনে বমুবিলছড়ি ইউনিয়নের একটি সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮,৯ নম্বর ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বি তিন নারী প্রার্থী সদস্য পদে সমান ভোট পাওয়ায় বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন ৩১ অক্টোবর সোমবার ফের ওই ওয়ার্ডে ভোটগ্রহনের নির্দেশ দেন। নির্বাচনে তিনজন প্রিজাইডিং কর্মকর্তা, ছয়জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা, ১২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, নির্বাচনে তিনটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রতিটি কেন্দ্রে একজন করে উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারি উপ-পরিদর্শকের (এএসআই) তত্বাবধানে পুলিশের পাঁচজন কনস্টেবল এবং ১৬জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এছাড়া ১৬ সদস্যের র‌্যাবের একটি দল তিনটি কেন্দ্রে সার্বক্ষনিক টহলে থাকবেন। পাশাপাশি দুইজন অফিসার ও ১০জন কনস্টেবলের সমন্বয়ে ১২জনের দুটি মোবাইল টিম ও একটি স্টাইকিং ফোসসহ দুটি বিশেষ টিম আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন