১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়া পৌরসভা বিএনপি নেতা সেলিম উদ্দিন গ্রেফতার

Untitled-1.psd
চকরিয়ায় নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ মোহাম্মদ সেলিম উদ্দিন (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে। শনিবার রাতে থানার সহকারি উপ-পরিদর্শক শিমুল চৌধুরী গোপন সংবাদে অভিযান চালিয়ে তার বাড়ি হতে তাকে গ্রেফতার করেন। বিএনপি নেতা সেলিম পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কোচপাড়া গ্রামের মরহুম আলতাফ আহমদের ছেলে। তিনি চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক অর্থ সম্পাদক, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতি লি: এর সভাপতি বলে জানাগেছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, চলমান হরতাল-অবরোধে আগে থেকে নাশকতা চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে। তাই শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে পৌরসভা বিএনপির নেতৃবৃন্দরা দাবী করেছেন, বিএনপি নেতা সেলিম উদ্দিনকে সম্পূর্ণ অন্যায়ভাবে ষড়যন্ত্র মূলক তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকার এজনক স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। এছাড়াও তিনি তার ভাইয়ের পক্ষে-পরিবর্তে ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য দাবী জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।