১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্টিত

 


চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, আমির হোসেন আমু, সেকান্দর বাদশা নাগু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী এবং ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।