মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

চকরিয়া খুটাখালীতে হানিফ চেয়ারকোচ থামিয়ে চালকের উপর দুর্বৃত্তদের হামলা

শেয়ার করুন


চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় দুর্বৃত্তরা হানিফ চেয়ারকোচ থামিয়ে চালক ও সুপারভাইজারকে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খুটাখালী এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
চকরিয়া থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, ঘটনার দিন দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে হানিফ পরিবহনে যাত্রীবাহি বাস (নং- মেট্টো-ব-১১-০০৯৩) চকরিয়া পৌরবাস টার্মিনাল অতিক্রম করার সময় ৩জন অজ্ঞাতনামা ব্যক্তি যাত্রীবেশে গাড়িতে উঠে। পরে গাড়িটি কিছুদর অতিক্রমকালে তাঁরা গাড়ির সুপারভাইজার ইউনুছের সাথে কথাকাটাকাটি করে।
চালক দিল মোহাম্মদ অভিযোগ করেন, গাড়িটি সড়কের খুটাখালী মসজিদ এলাকা অতিক্রমকালে গাড়ির ভেতর থাকা ৩জনের নির্দেশে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেরিকেট দিয়ে গাড়িটি থামাতে বাধ্য করে।
এরপর তাঁরা তাকে (চালক দিল মোহাম্মদ) নামিয়ে মারধর শুরু করে। এসময় সুপারভাইজার মোহাম্মদ ইউনুছ এগিয়ে গেলে তাকেও একই কায়দায় মারধর করে দুর্বৃত্তরা।
থানায় দায়ের করা অভিযোগটিতে খুটাখালী গর্জন তলী এলাকার আবদুল মোনাফ এর পুত্র নুর মোহাম্মদ প্রকাশ ধলু, পূর্বপাড়ার আবদু শুক্কুরের পুত্র আবদুইয়া ও পশ্চিম নয়াপাড়ার ছালেহ আহমদের পুত্র মোঃ মিজানসহ ৮/৯ জনের দুর্বৃত্তকে আসামি করা হয়েছে। ঘটনার সময় সুপারভাইজার ইউনুছ এর প্যান্টের পকেট থেকে গাড়ী আমদানীর ২৮ হাজার টাকাসহ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনার পর সংবাদ ছড়িয়ে পড়লে শ্রমিক নেতৃবৃন্দরা সড়ক অবরোধ করে। পরে থানা পুলিশ ঘটনা¯’লে পৌছে আহতদেরকে চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় চালক দিল মোহাম্মদের শ্বশুর মোঃ শহিদ বাদী হয়ে চকরিয়া থানায় একখানা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে নুর মোহাম্মদ প্রঃ ধলুকে গ্রেফতার করেছেন।

শেয়ার করুন