২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়া কলেজে গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা

 


২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চকরিয়া কলেজে উদ্যোগের শনিবার ভাবগম্ভির পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। সকালে কলেজ মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল দশটার দিকে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি এবং কলেজ অধ্যক্ষ এ কে এম গিয়াসউদ্দিনের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কলেজ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। পরে সভাপতি কলেজ মিলনায়তনে মুক্তিযুদ্ধের এবং গণহত্যার ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন। বেলা ১০.৩০ মিনিটের সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
দুপর ১২টায় অধ্যক্ষ এ কে এম গিয়াসউদ্দিনের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সালাহউদ্দিন আহমদ সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, সরোয়ার আলম, কলেজের শিক্ষক অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক সামশুল হদা, অধ্যাপক ইন্দ্রজিত বড়ুয়া, অধ্যাপক আবদুর রহিম, মুজিবুল হক রতন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম শাহাবুদ্দিন। পরে প্রতিবাদী কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।