২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়া উপজেলা বৌদ্ধ সমিতির উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

 


বাংলাদেশ বৌদ্ধ সমিতি চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় পৌরসভার বিনামারাস্থ কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে চকরিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি ও পৌরসভা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল বডুয়ার সভাপতিত্বে ও বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক পটল বডুয়ার সঞ্চালনায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক সফল ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু। উদ্বোধকের বক্তব্য দেন, কক্সবাজার জেলা বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজয় বডুয়। বিশেষ অতিথির বক্তব্য দেন, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামীলীগ নেতা জিয়াবুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, জেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক জেমসেন বডুয়া, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের সভাপতি অনুপ বডুয়া।
অনুষ্টানে এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক সুজিত বডুয়া, সাবেক জেলা ছাত্রলীগ নেতা নুরুল আশফাক নিউটন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজনু, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জাহেদুল ইসলাম লিটু বলেন, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ যাচ্ছে। আমরা তার প্রতিনিধি হয়ে আপনাদের সেবা করব। সারা দেশ বর্তমানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে ভাসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।