৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন: ৯৮ কেন্দ্রে ২৭০৩৪ ভোটে এগিয়ে সাঈদী, এক কেন্দ্র স্থগিত

ইমাম খাইর: চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম সাঈদী। সরকারী দলের প্রার্থী মাত্র ৩১ ভোট পেয়েছেন এমন ভোটকেন্দ্রও রয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাত ৯টায় সর্বশেষ প্রাপ্ত  ৯৮টি ভোটকেন্দ্রের বেসরকারী ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর চেয়ে আনারস প্রতীকে ফজলুল করিম সাঈদী ২৭ হাজার ৩৪ ভোটে এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রে আনারস প্রতীক পেয়েছে ৫৬ হাজার ৮৯৭ ভোট। আর নৌকা পেয়েছে ২৯ হাজার ৮৬৩ ভোট।

একটি ভোটকেন্দ্র পালাকাটা সরকারী প্রাথমিক কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। ওই কেন্দ্রে পুণঃভোট গ্রহণ হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন। স্থগিতকেন্দ্রে ভোট রয়েছে ৪৭৬৮টি।

চকরিয়া উপজেলার ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৫৫৫ জন। সেখানে পুরুষ ভোটার ১৪৮৯০৫ জন এবং মহিলা ভোটার ১৩৫৬৫০ জন। মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ছিল ৬৩৪ টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।