১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ


কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার বিকালে চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠুর নেতৃত্বে অনুষ্টিত মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহর পয়েন্টের প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভা কমিউনিটি পুলিশের সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজনু, চকরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহান, সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা পারভেজ, মো.সোহেল রানা, ছাত্রলীগ নেতা ফেরদোউস ওয়াহিদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াছিন সাগর, উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ, তাওহিদ, জাহাংগীর আলম মাহিন, কলেজ ছাত্রলীগ নেতা আমির হোসেন, কাকারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শ্রাবন, যুগ্ম আহবায়ক আকাশ চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল বারেক টিপু, হারবাং ইউনিয়ন ছাত্রলীগের বোরহান, বরইতলী ইউনিয়ন ছাত্রলীগের সাহেদ হায়দার, লিটনসহ ছাত্রলীগের উপজেলা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান কমিটির সকলস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।