৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ার রাজপথে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর সঙ্গে সাক্ষাত করেছেন নবগঠিত জাতীয় শ্রমিক লীগ চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ মে) শ্রমিকলীগের সকল নেতৃবৃন্দ অভিজাত রেস্টুরেন্ট এরিস্টো ডাইনের ব্যাংকুয়েট হলরুমে এই সাক্ষাতে মিলিত হন। এ সময় এমপি জাফর আলম আগামীতে রাজপথে সোচ্চার ভূমিকা রাখার জন্য আহবান জানান নবগঠিত চকরিয়া উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দকে। তিনি বলেন, একাত্তরের পরাজিত শকুনেরা আবারও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। যাতে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এজন্য শ্রমিকলীগের নেতাকর্মীরা অতীতের মতো রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র নেতা মো. বশিরুল আইয়ুব, সাবেক ছাত্রলীগ নেতা ও পল্লীবিদ্যুত সমিতি কক্সবাজারের সভাপতি আলহাজ হায়দার আলী। চকরিয়া উপজেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মো. বশির আলম, সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন, সহ-সভাপতি যথাক্রমে মো. শাহ আলম এমইউপি, মো. মুবিন, মো. সাজ্জাদ, মো. মিরান, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ধলু, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুন্নবী (মনু) ও আরাফাত হোসেন আবির, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম শেখ রুবেল ও মো. মিরজা, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম ইমন, দপ্তর সম্পাদক আমির হোসেন, সহ-দপ্তর সম্পাদক এমরান উদ্দিন, অর্থসম্পাদক মো. নওশাদ, কার্যকরী সদস্য জাবেদ হোসেন পুতুল, পটল বড়ুয়া, রেজাউল করিম এমইউপি, মো. শরীফ উদ্দিনসহ শ্রমিকলীগের সকল নেতাকর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।