মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে এমপি জাফর আলম

শেয়ার করুন

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ শনিবার (৪ মার্চ) দিনব্যাপী চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। একইসাথে এসব এলাকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময়সহ গণসংযোগও করেন।
শনিবার সকাল দশটায় এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে যোগদান করেন চকরিয়ার কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খালেদ নওশাদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সাবেক সভাপতি আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা রহিম বক্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ শোয়াইব (সঞ্চালক)। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানিয়েছেন- কাকারা শাহ উমরাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ প্রায় ২০০০ মানুষের জন্য ভোজের ব্যবস্থা করেন।
কাকারার অনুষ্ঠান শেষে এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাহারবিল ইউনিয়নের সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে এমপিকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অপরদিকে বিকেলে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ বর্ণমালা একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম। এতে সভাপতিত্ব করেন বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুর রশীদ দুলাল। অনুষ্ঠানে বর্ণমালা একাডেমীর সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন