১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ার ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম পেলেন স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড

বিশেষ প্রতিবেদক:

স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড পেলেন কক্সবাজারের চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম।
গত ১২ মার্চ শনিবার ঢাকার ইকোনোমিক রিপোটার্স ইউনিটি ফোরাম মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ৫০ বছরে আমাদের প্রাপ্তি প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা গুণীজন সংবর্ধনা প্রদান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে স্বাধীনতা স্মৃতি পরিষদ। স্বাধীনতা স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএম ফরিদ উদ্দীন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি খাদেমুল ইসলাম, প্রধান আলোচক সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক ছিদ্দিকী, উদ্বোধক ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মুল প্রবন্ধ পাঠ করেন, স্বাধীনতা স্মৃতি পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল্লাহ খান। এর আগে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড প্রদানের জন্য চুড়ান্ত ভাবে মনোনিত করে স্বাধীনতা স্মৃতি পরিষদের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডীর জুরিবোর্ড। উক্ত সিদ্ধান্ত মতে, গত ১২ মার্চ জহিরুল ইসলামকে উক্ত এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।