২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ার উপকূলীয় মাদক সম্রাট জিয়াবুল গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় এলাকার শীর্ষ মাদক স¤্রাট, ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী জিয়াআটকবুল করিম (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১০নভেম্বর (বৃহস্পতিবার) ভোর রাত ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী পুলিশ ফাড়ি অভিযান চালিয়ে মাদক স¤্রাট জিয়াবুলকে আটক করেছে।ধৃত জিয়াবুল উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মাহাবুবুল হকের পুত্র।
চকরিয়া থানাধীন বদরখালী পুলিশ ফাঁড়ির (উপপরিদর্শক) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালীর ইউনিয়নের মাদক সম্রাট জিয়াবুলকে গ্রেপ্তার করি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, অস্ত্র ও ডাকাতিসহ আদালত এবং থানায় একাধিক মামলা রয়েছে। তন্মধ্যে ২টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জিয়াবুলকে অস্ত্র ও ডাকাতি মামলায় গতকাল দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।