মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ার উত্তর হারবাং এ সড়ক দুর্ঘটনা: আহতদের উদ্ধারে জেলা প্রশাসক

শেয়ার করুন


কক্সবাজারের চকরিয়ায় একটি নোহা প্রাইভেট গাড়ীর চাঁকা ফুটো হয়ে সড়কের পাশে খাদে পড়ে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এ দূঘটনা ঘটে। এ সময় গাড়িটির কয়েকজন যাত্রী আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষনিকভাবে কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন নিজ উদ্যোগে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে প্রেরনের ব্যাবস্থা করেন।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাইদুল ইসলাম জানান দূর্ঘটনা কবলিত নোহা গাড়ীটি চট্রগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। পথিমধ্যে হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৌছলে গাড়িটির পিছনের একটি চাকা ফুটো হয়ে গেলে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির তিন যাত্রী গুরুতর আহত হয়। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন চট্রগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে দূর্ঘটনায় আহত যাত্রীদের দেখে নিজ উদ্যোগে চিকিৎসার্থে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেন এবং এ বিষয়ে তদারকি ও সহযোগীতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি জানান দূর্ঘটনায় আহতদের তাৎক্ষনিক নাম ঠিকানা পাওয়া যায়নি।###

শেয়ার করুন