১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় ৪৫ হাজার কারেন্ট জাল, ৮ হাজার মিটার বিহেন্দী জাল জব্দ

ck28cj-640x360চকরিয়ায় ইলিশ আহরণ বন্ধে সাগরে বদরখালী নৌপুলিশের সহায়তা ট্রান্সফোর্সের সতের দিনের অভিযানে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৮হাজার মিটার বিহেন্দী জাল জব্দ করা হয়েছে।

এসময় অভিযানে ৫ কেজি ইলিশ মাছসহ এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দিয়েছেন। বদরখালী নৌ-পুলিশের আইসি মোহাম্মদ ইসমাইল এ তথ্য জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমানের নেতৃত্বে গত ১২ অক্টোবর থেকে ট্রান্সফোর্সের এ অভিযান শুরু হয়েছে।

বদরখালী নৌ-পুলিশের আইসি মোহাম্মদ ইসমাইল বলেন, ট্রান্সর্ফোসের অভিযানের শুরুতে ১৩ অক্টোবর একটি কাঠের নৌকাসহ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ওইদিন ৫ কেজি ইলিশ মাছসহ এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দেন।

একইভাবে ১৪ অক্টোবর অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল, ২হাজার মিটার বিহেন্দী জাল, ১৭ অক্টোবর এক হাজার মিটার কারেন্ট জাল, ১৮ অক্টোবর ২হাজার মিটার কারেন্ট জাল, এক হাজার মিটার বিহেন্দী জাল, ২৪ অক্টোবর ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ অক্টোবর ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ হাজার মিটার বিহেন্দী জাল, ২৬ অক্টোবর ৬ হাজার মিটার কারেন্ট জাল, ২৭ অক্টোবর ৩হাজার মিটার কারেন্ট জাল ও ২৮ অক্টোবর ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত এসব জাল ট্রান্সর্ফোসের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।