২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় ২২ বছরেও গ্রেফতার হয়নি মামলার সাজাপ্রাপ্ত দুই আসামী!

আটক
চকরিয়ায় ২২ বছর আগে একটি মামলায় সাজা পরওয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ত্রাস ও অপহরণ বাণিজ্য চালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ছে না খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রামের দু’সহোদর। এ নিয়ে এলাকাবাসী থানা পুলিশের শরণাপন্ন হলেও রহস্যজনক কারণে পুলিশ সন্ত্রাসী ও সাজা প্রাপ্ত দু’সহোদরকে গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে।
সূত্র মতে, খুটাখালী ইউনিয়নের পাহাড়ী এলাকা পূর্ণগ্রামের জনৈক মোজাফ্ফর আহমদের পুত্র আব্দুর রহমান ও তার ভাই শামসুল আলমের বিরুদ্ধে থানায় দায়েরকৃত মামলা যার নং- ১১/১৯৯৪ সালে ম্যাজিস্ট্রেট আদালতে সাজা হলেও ২২ বছর অতিবাহিত হওয়ার পরও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। ফলে ওই সাজাপ্রাপ্ত সহোদর কক্সবাজার সদরের ঈদগাহ, রামু থানার গর্জনিয়া, চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা ও লামার ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকার অপরাধীদের আস্তানা হিসেবে পরিগণিত করে বীরদর্পে অপহরণ ডাকাতিসহ নানা অপকর্ম করে যাচ্ছে।
এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দা মৃত আমির মোহাম্মদ সিকদারের পুত্র আমির আব্দুল বারেক উর্ধ্বতন কর্তৃপক্ষসহ চকরিয়া থানায় একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে দাবী করেছেন। গত ১ বছরে এসব সন্ত্রাসীদের হাতে অন্তত ১৫ জন ব্যক্তি অপহৃত হয়েছে। অপহরণের শিকার বেশিরভাগ মানুষ তাদেরকে মুক্তিপন দিয়ে ছাড়া পেয়েছে। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।