২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চকরিয়ায় পুলিশের অভিযানে মামলার দেড়বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি নুরুল কবিরক গ্রেফতার করা হয়েছে। থানার ওসি জহিরুল ইসলাম খানের নির্দেশে এসআই মাহাবুবর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার কাকারা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

নুরুল কবির কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিন কাকারা বিয়ারী পাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।

এসআই মাহাবূবূর রহমান বলেন, একটি সিআর মামলায় আদালত আসামি নুরুল কবিরকে দেড়বছরের সাজা দেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পলাতক থাকে।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদে জানতে পেরে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।